খবর লাইভ : মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। সামনে ইংল্যান্ড। এ বারই প্রথম এই প্রতিযোগিতা হচ্ছে। তার ফাইনালে পৌঁছে গিয়েছে দু’টি দল। সেমিফাইনালে ভারত হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। ইংল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ৩ রানে ম্যাচ জিতে ফাইনালে কড়া নাড়ছে ইংল্যান্ড। রবিবার হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় হচ্ছে এ বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। শুক্রবার ছিল সেমিফাইনালের লড়াই। প্রথম সেমিফাইনালে ভারত জয়ী হয়েছে ৮ উইকেটে। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৯৯ রান। ইংল্যান্ডের বোলাররা হাতে ৯৯ রান নিয়েও লড়াই ছাড়েননি। শেষ পর্যন্ত গ্রেস স্ক্রিভান্সের বলে ম্যাগি ক্লার্ক এলবিডব্লিউ হতেই আনন্দে মেতে ওঠেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ১৮.৪ ওভারে ৯৬ রানে ১০ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
ভারতীয় সময়ে বিকেল ৫.১৫ মিনিটে শুরু হবে খেলা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…