খবর লাইভ : মধ্যরাতে বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুন। দুর্ঘটনার জেরে মৃত্যু হল কমপক্ষে পাঁচ জনের। মৃতদের মধ্যে দু’জন চিকিৎসক বলে খবর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রাঁচী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাঙ্ক মোড় এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন হাসপাতাসলের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তাঁর স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী। এছাড়া সোহান খানারি নামে আরও এক জনের দেহ চিহ্নিত হয়েছে। সব মিলিয়ে চিকিৎসক দম্পতি-সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় একটি পোষ্য কুকুরও পুড়ে মারা গিয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ এবার গোটা উত্তরাখণ্ডে ধস! আতঙ্কে স্থানীয়রা
পাশাপাশি আগুন লাগার ঘটনায় কয়েক জন আহতও হয়েছেন বলে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে হঠাৎই ওই হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী। এরপর বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন।
দমকলের প্রাথমিক অনুমান, স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ায় এই কাণ্ড। শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনায় চার জনের দেহ চিহ্নিত করা গেলেও বাকি এক জনের পরিচয় এখনও জানা যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…