পূর্ব জেরুজালেমে বন্দুকবাজের গুলিতে নিহত ৭

খবর লাইভ : পূর্ব জেরুজালেমে একটি সিনাগগের বাইরে বন্দুকধারীর হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ বছরের এক শিশুও রয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবারের এই বন্দুক হামলার ঘটনায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে প্রাণঘাতী সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হামলার পর জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) বলেছে, তারা ১০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ ও ১৪ বছর বয়সী এক কিশোর রয়েছে।
জানা গিয়েছে, একটি গাড়ি ওই সিনাগগের সামনে এসে থামে। গাড়ি থেকে একজন বন্দুকধারী বেরিয়ে এসে গুলি ছুড়তে থাকে। গাড়িতে আরও একজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘জেরুজালেমে সিনাগগে সন্ত্রাসী হামলা হয়েছে। গুলিবর্ষণকারী সন্ত্রাসীকে নিষ্ক্রিয় (হত্যা) করা হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ পাঠানো হয়েছে। হামলার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago