এবার গোটা উত্তরাখণ্ডে ধস! আতঙ্কে স্থানীয়রা

খবর লাইভ : যোশিমঠের  একাধিক জায়গায় ধস নামার ঘটনায় রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ। এমন বিপজ্জনক পরিস্থিতিতে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত একাধিক পর্যটন কেন্দ্র। শুধু যোশিমঠই নয়, এবার উত্তরাখণ্ডের একাধিক শৈলশহরে রাস্তা ও বাড়িতে ফাটল দেখা দিচ্ছে। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে কর্ণপ্রয়াগ, উত্তরকাশী, গুপ্তকাশী, ঋষিকেশ, নৈনিতাল, মুসৌরি-সহ একাধিক জায়গায় ফাটল ধরছে বলে খবর।

উল্লেখ্য, যোশিমঠ থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগ। সারাবছর ধরে পুণ্যার্থীরা যাতে চার ধাম যাত্রায় যোগ দিতে পারেন, তার জন্য ঋষিকেশ ও কর্ণপ্রয়াগের মধ্যে রেলপথ চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু এমন প্রকল্পের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। আর তার জেরেই এমন ভয়ঙ্কর অবস্থা যোশিমঠ সহ উত্তরাখণ্ডের একাধিক এলাকায়। ইতিমধ্যেই বহুগুণা নগরের বদ্রীনাথ হাইওয়ে সংলগ্ন এলাকায় প্রায় ২৪টি বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ঋষিকেশ এলাকার ৮৫টি বাড়িতে ফাটল ধরেছে।

আরও পড়ুনঃ মোদির তথ্যচিত্র শুরু হওয়ার আধ ঘণ্টা পরেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন প্রেসিডেন্সিতে

তবে বিশেষজ্ঞদের মতে, যথাযথ পরিকল্পনা না করেই একের পর এক নির্মাণ হয়ে চলেছে। সেই কারণেই জনবসতি বাড়ছে এই এলাকায়। তাছাড়াও পর্যটকের সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে চাপ পড়ছে পাহাড়ের উপরে। আর একের পর এক নির্মাণ বেড়ে চলায় চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে মানুষকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago