ফের ৫০০ বন্দে ভারত এক্সপ্রেস চালুর স্বপ্ন ফেরি শুরু প্রধানমন্ত্রীর

খবর লাইভ : বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ফলে ফের বন্দে ভারতের স্বপ্ন ফেরি শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার সংখ্যাটা ৫০০। বাস্তব পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দেশে চালু হয়েছে মাত্র ৮টি। রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ আর্থিক বছরের সাধারণ বাজেটেই এই ঘোষণা হওয়ার সম্ভাবনা।

২০২১ এর ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে মোদি বলেছিলেন, পরবর্তী ৭৫ সপ্তাহে দেশের ৭৫টি প্রান্ত থেকে চালানো হবে বন্দে ভারত এক্সপ্রেস। যদিও সেমি হাইস্পিড এই ট্রেনের বাস্তবায়নের সঙ্গে কথার বিস্তর ফারাক। গত বছর ১ ফেব্রুয়ারি ২০২২-২৩ আর্থিক বছরের সাধারণ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন ৪০০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের। কিন্তু এখনও পর্যন্ত দেশের মাত্র আটটি রুটে তার দেখা মিলেছে। বাকিগুলি কবে চালু হবে, তা জানা নেই রেলমন্ত্রকের।
ফলে ফের ৫০০টি সেমি হাইস্পিড ট্রেনের ঘোষণায় রাতের ঘুম ছুটেছে রেল মন্ত্রকের। প্রশ্ন উঠেছে, লোকসভায় বাজিমাত করতেই কি আমজনতার মন জয় করার চেষ্টা ? একটা বিষয় স্পষ্ট, লোকসভা নির্বাচন পর্যন্ত দেশের আরও বেশ কয়েকটি রুটে এই সেমি-হাইস্পিড ট্রেন চালু হওয়ার সম্ভাবনা।
গত ১৫ জানুয়ারি সর্বশেষ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়েছে বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ রুটে। বর্তমানে চলা এই ট্রেনগুলির পুরোটাই চেয়ার কার। তাই এখন সেগুলি চালাতে শতাব্দীর রুটগুলিকে ব্যবহার করা হচ্ছে।
রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে স্লিপার ক্লাস-যুক্ত বন্দে ভারত ট্রেন আসতে চলেছে। তখন রাজধানী এবং দুরন্তের রুটগুলিতে সেগুলি চলবে। এবারের সাধারণ বাজেটে রেলের রোলিং স্টকে বিপুল বরাদ্দ হতে পারে। শুধু ৫০০টি বন্দে ভারত ট্রেন নয়, ৫ হাজার এলএইচবি কোচ, সাড়ে ৫ হাজার ওয়াগন, অন্তত ৩৫টি হাইড্রোজেন ট্রেন তৈরিও লক্ষ্য। তাই রেলের রোলিং স্টকে ২০২৩-২৪ অর্থবর্ষে বরাদ্দ হতে পারে প্রায় তিন লক্ষ কোটি টাকা।সব মিলিয়ে যা পরিস্থিতি, লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বন্দে ভারত নিয়ে ঘোষণার চমক এখনই বন্ধ হচ্চে না কেন্দ্রের তরফে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago