খবর লাইভ : ডোনাল্ড ট্রাম্পের পর এবার জো বাইডেনের বাড়িতেও হানা দিল এফবিআই। শনিবার ১৩ ঘণ্টা ধরে আমেরিকার প্রেসিডেন্টের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালানো হয়। মার্কিন প্রেসিডেন্টের উইলমিংটনের বাসভবন থেকে আধ ডজনেরও বেশি গোপনীয় নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সমস্ত নথি ইতিমধ্যেই মার্কিন বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বাইডেনের আইনজীবী। তবে মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে চলা তল্লাশিকে বেনজির বলেই উল্লেখ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তবে ভোটকুশলীদের মতে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে এই ঘটনাকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। বিরোধীদের সেই ঝড় উপেক্ষা করে নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরা বেশ কঠিন হবে বাইডেনের পক্ষে। তবে বাইডেনের আইনজীবী জানিয়েছেন, তল্লাশির সময় বাড়িতে ছিলেন না সস্ত্রীক বাইডেন। ১৯৭৩ থেকে ২০০৯ পর্যন্ত ডেলাওয়ারের সেনেটর ছিলেন বাইডেন। সেই সময়ের বেশ কিছু নথি ছাড়াও ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে বাইডেনের উইলমিংটনের বাড়ি থেকে। রয়েছে বাইডেনের হাতে লেখা বেশ কিছু ফাইলও। আর সেগুলি খুঁজে পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টই এফবিআইকে তল্লাশি চালাতে বলেছিলেন।
তবে বাইডেন সাফ জানিয়েছেন, আমার আইনজীবী আমাকে যেমন পরামর্শ দিয়েছেন তাই আমি মেনে চলছি। তবে গুরুত্বপূর্ণ সরকারি নথি কেন বাইডেন তাঁর নিজের বাড়িতে রেখেছিলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…