খবর লাইভ :শনিবারের পর রবিবারও উত্তপ্ত ভাঙড়। তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির পেছনের দিকে ভাঙড়ের উত্তর গাজিপুরের চাষের জমিতে ব্যাগ ভর্তি বোমা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় তিন আইএসএফ কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বস্তাভর্তি বোমা দেখে খবর দেওয়া হয় পুলিশকে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তিনজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে। বোমা ছাড়াও একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
প্রসঙ্গত, শনিবার ধর্মতলা চত্বরে আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের চিত্র এখনও টাটকা। ইট বৃষ্টি থেকে কাঁদানে গ্যাস, দুই পক্ষের লড়াইয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতার প্রাণকেন্দ্র। আইএসএফ কর্মীদের বিক্ষোভ তুলতে গেলেই পুলিশের সঙ্গে গন্ডগোল শুরু হয়। তবে শেষে পুলিশ জমায়েত সরিয়ে দেয়।ঘটনায় ১৯ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…