ভেস্তে গেল জাতীয় কুস্তি সংস্থার সাধারণ সভার বৈঠক

খবর লাইভ :গত শুক্রবার নয়াদিল্লিতে প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক করেছে ভারতীয় অলিম্পিক্স কমিটি। পিটি ঊষার নেতৃত্বাধীন কমিটি বৈঠকের পরে একটি ৭ সদস্যের কমিটি তৈরি করে।

বাতিল হয়ে গেল জাতীয় কুস্তি সংস্থার সাধারণ সভার বৈঠক। এমনকি কেন্দ্রের নির্দেশে বন্ধ রাখা হল কুস্তির সমস্ত প্রতিযোগিতা। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌ*ন হেনস্থার অভিযোগে টালমাটাল পরিস্থিতি। আর সেই কারণেই উত্তরপ্রদেশের অযোধ্যায় জরুরি ভিত্তিতে জাতীয় কুস্তি সংস্থার সাধারণ সভার বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু যেহেতু কেন্দ্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুস্তি সংক্রান্ত সব কিছু বন্ধ থাকবে, আর সেই কারণেই বাতিল হল বৈঠক।

গত শুক্রবার নয়াদিল্লিতে প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক করেছে ভারতীয় অলিম্পিক্স কমিটি। পিটি ঊষার নেতৃত্বাধীন কমিটি বৈঠকের পরে একটি ৭ সদস্যের কমিটি তৈরি করে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানানো হয়।

সম্প্রতি জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌ*ন হেনস্থার অভিযোগ তুলেছেন বিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। এই অভিযোগের পরে সংস্থার সহ-সভাপতি বিনোদ তোমরকে বরখাস্ত করে কেন্দ্র। কুস্তি ফেডারেশন যাতে সঠিক ভাবে কাজ করে সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্র। গত শনিবার কেন্দ্রের আশ্বাস পাওয়ার পরেই বিক্ষোভ তুলে নিয়েছেন কুস্তিগিররা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছেন বজরংরা। যতদিন না তদন্ত শেষ হচ্ছে, ততদিন জাতীয় কুস্তি সংস্থার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিজভূষণকেও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago