খবর লাইভ : তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে মুখ খুললেন বেসরকারি কলেজ সংগঠনের নেতা তাপস মণ্ডল। কুন্তল মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করেছেন মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ ওই নেতা।
হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে টাকা ফেরত চেয়েছিলেন মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল। ৫০ লক্ষ নয়, কুন্তলের কাছ থেকে ১ কোটি টাকা চেয়েছিলেন বলে দাবি করেছেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস। তবে ‘ঘুষ’ হিসাবে নয়, চাকরির জন্য যাঁদের কাছ থেকে টাকা নিয়েছিলেন কুন্তল, সেই টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলেন তাপস। কুন্তলের গ্রেফতারির পর শনিবার এমনটাই দাবি করেছেন মানিক-ঘনিষ্ঠ।নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হয়েছেন কুন্তল। গ্রেফতারের পরই তাপসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন কুন্তল। বলেছেন, ‘‘তাপস মণ্ডল আমার কাছে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। ঘুষ না দেওয়ার কারণেই আমার এই হাল।’
ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তাপস বলেছেন, ‘‘আমি কেন ঘুষ নিতে যাব! যে টাকা নিয়েছে, সে টাকা ফেরত চাইব না?’’ কুন্তলের করা ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে বেসরকারি কলেজ সংগঠনের নেতা তাপস বলেছেন, ‘‘আমি কিসের ষড়যন্ত্র করব! কোনও ব্যক্তিগত শত্রুতা তো নেই। টাকা নিয়েছিলে, তা ফেরত দাও। এটাই বলেছিলাম ওকে। আমি বলেছিলাম, তুমি ধাপে ধাপে টাকা ফেরত দাও। ৫০ লক্ষ কেন, আমি তো বলেছিলাম ১ কোটি টাকা দাও। পরে আবার দাও। ও এতগুলো টাকা নিয়ে বসে আছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…