ভাঙড়ে তৃণমূল এবং আইএসএফের মধ্যে তুমুল অশান্তি।পঞ্চায়েত নির্বাচন যত কাছে আসছে, ততই বেড়ে চলেছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। এবার আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষের খবর পাওয়া গেল ভাঙড় থেকে। জানা গিয়েছে, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল এবং আইএসএফের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ভাঙড়ে। তর্কাতর্কি মুহূর্তের মধ্যে হাতাহাতিতে পৌঁছে যায়। তারপরেই দুই পক্ষের মধ্যেই শুরু হয় ব্যাপক ইঁট বৃষ্টি। এই ঘটনায় এক তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রাতভর দফায় দফায় অশান্তি চলার পর পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে।
তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে, তাঁদের নেতা আরাবুল ইসলামকে উদ্দেশ্য করে ক্রমাগত আইএসএফ সমর্থকরা কুকথা বলতে থাকে। আর তার প্রতিবাদ করতেই শুরু হয় অশান্তি। যদিও এলাকার আইএসএফ নেতার পক্ষ থেকে পালটা অভিযোগে জানানো হয়েছে, তাঁরা দলীয় পতাকা লাগাতে গেলে সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা বাধা দেয়। আর তারই প্রতিবাদ করতে গেলে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও এলাকায় উত্তেজনা বর্তমান। চলছে পুলিশি টহল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…