খবর লাইভ :শনিবার সকালে ইডি আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল। ইডি সূত্রে খবর, কুন্তলের স্ত্রী জয়শ্রীকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।
ইডি এবং সিবিআই আধিকারিকদের নাম করে তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন তাপস মণ্ডল! স্বামী কুন্তল ঘোষের গ্রেফতারির পর বিবৃতি জারি করে অভিযোগ জানালেন স্ত্রী জয়শ্রী ঘোষ।
ইডি যে ফ্ল্যাটগুলিতে শুক্রবার সকালে হানা দিয়েছিল, তার একটিতে দীর্ঘ সময় ধরে তাপস নিজেই থাকতেন বলে দাবি জয়শ্রীর। একই সঙ্গে তাঁর স্বামীর বিরুদ্ধে শিক্ষক পদপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার যে অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস এনেছেন, তা-ও সর্বৈব ভাবে ‘মিথ্যা’ বলেই দাবি করেছেন তিনি। এ-ও জানিয়েছেন, ‘ন্যায়বিচার’ পেতে তিনি কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডির উপর আস্থা রাখছেন।
জয়শ্রী জানিয়েছেন, কুন্তল যে বিএড কলেজের মালিক, তাপস সেখানে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং তাঁদের মধ্যে ‘সুসম্পর্ক’ ছিল। তাঁর দাবি, ‘‘শুক্রবার সকালে নিউ টাউনের যে দু’টি আবাসনে ইডি হানা দিয়েছিল, করোনা আবহে লকডাউন চলাকালীন তারই একটিতে থাকতেন তাপস এবং তাঁর সহযোগী তাপস মিশ্র। তাপস প্রায় দু’মাস সেখানে ছিলেন এবং ওই ফ্ল্যাট থেকেই নিজের যাবতীয় কাজকর্ম করতেন। তিনি যে ওই আবাসনে থাকতেন, তা প্রতিবেশী, নিরাপত্তরক্ষীদের বয়ানে সহজেও প্রমাণ করা যাবে।’’
জয়শ্রী আরও লেখেন, ‘‘গত পাঁচ মাস ধরে তাপস এবং তাঁর বন্ধু নীলাদ্রি ঘোষ ইডি আধিকারিকদের নাম করে অর্থ আদায় করছিল এবং সম্প্রতি তাঁরা সিবিআই আধিকারিকদের নাম করেও প্রতারণার চেষ্টা করেছিলেন।’
তাপসের সাহায্যে স্বামীর কলেজে ‘অবৈধ ভাবে’ বেশ কিছু অফলাইন রেজিস্ট্রেশন হয়েছিল বলে স্বীকার করেছেন ধৃত যুবনেতার স্ত্রী। জয়শ্রীর দাবি, ‘‘বিএড কলেজ মালিকরা হামেশাই এই কাজ করে থাকেন।’’ এই নিয়মও তাপস এবং তাঁর মধ্যস্থতাকারীরাই শুরু করেছেন বলে জয়শ্রীর দাবি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…