খবর লাইভ : বাংলা ছাড়িয়ে উত্তর পূর্ব ভারতের দুই রাজ্যে এখন নজর তৃণমূল কংগ্রেসের। এবার খেলা ঘোরানোর লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘোষণা হয়ে গিয়েছে ভোট। তার আগে মমতা-অভিষেকের পাখির চোখ এখন ত্রিপুরা আর মেঘালয়ে।
আরও পড়ুনঃ বড় শাস্তি পেল ভারতীয় দল, ম্যাচ ফি-র ৬০ শতাংশ কাটা গেল রোহিত শর্মাদের
লোকসভা ভোটের আগে বড় পদোন্নতি তৃণমূল কংগ্রেসের। বার্ষিক আয়ে কংগ্রেসকে ছাপিয়ে গেল তৃণমূল কংগ্রেস। দেশে এখন দ্বিতীয় স্থানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যােয়র দল। শীর্ষে রয়েছে বিজেপি। তারপরেই রয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১-২২ আর্থিক বর্ষের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই জানা গিয়েছে এই তথ্য।
বার্ষিক আয় ক্রমশ বাড়ছে তৃণমূল কংগ্রেসের। বাড়তে বাড়তে বাড়তে একেবারে দ্বিতীয় স্থানে চলে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি। বার্ষিক আয়ের যে হিসেব প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস তাতে একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে তাঁর দল। ২০২১-২২ আর্থিক বর্ষের হিসেবে তৃণমূল কংগ্রেসের বার্ষিক আয় ৫৪৫.৭৪ কোটি টাকা। যা দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেসের থেকে বেশি। কংগ্রেসের ২০২১-২২ অর্থবর্ষে বার্ষিক আয় ৫৪১.২৭ কোটি টাকা।
কংগ্রেসকে ছাপিয়ে গেলেও বিজেপির থেকে পিছনেই রয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনে বার্ষিক আয়ের যে হিবেস রাজনৈতিক দলগুলি দিয়েছে। তা বিজেপি রয়েছে শীর্ষে। বিজেপির বার্ষিক আয় ১৯১৭.১২ কোটি টাকা। যা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের বার্ষিক আয়ের প্রায় দ্বিগুণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…