খবর লাইভ : যৌন হয়রানি অভিযোগে স্পেনে গ্রেফতার হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা দানি আলভেজ। এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় সাক্ষ্য দিতে গিয়ে গ্রেফতার হন এই বার্সেলোনা কিংবদন্তী। সেই মহিলার অভিযোগ ছিল, ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেজ তাঁকে যৌন হয়রানি করেছেন।
আলভেজ থানায় যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আটক করে পুলিশ। এর আগে ঘটনার দুদিন পর সেই নারী আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি সামনে নিয়ে আসেন। ওই মহিলার দাবি, তাঁর অনুমতি ছাড়াই আলভেজ তাঁকে স্পর্শ করেছেন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। যদিও শুরু থেকে অভিযোগটি অস্বীকার করে আসছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
স্পেনের সংবাদমাধ্যম কোপে বলছে, আটক আলভেজকে এখন আদালতে নেওয়া হবে। তদন্ত চলাকালে এই ডিফেন্ডারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত দেবেন বিচারকেরা।
আজ সকালে আলভেজ থানায় যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আটক করে পুলিশ। এর আগে ঘটনার দুদিন পর সেই মহিলা আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি সামনে নিয়ে আসেন। যদিও শুরু থেকে অভিযোগটি অস্বীকার করে আসছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
৩৯ বছর বয়সী আলভেজ ক্যারিয়ারে দুই মেয়াদে বার্সেলোনায় খেলেছেন। প্রথম মেয়াদে তিনি খেলেন ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত। এরপর ২০২১-২২ মৌসুমেও বার্সায় খেলেন এই রাইটব্যাক। আর ব্রাজিল জাতীয় দলে তাঁর অভিষেক হয় ২০০৬ সালে। কাতার বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে খেলেছেন আলভেজ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…