খবর লাইভ : পুরুলিয়ার ছোটো পুরসভা ঝালদা। কিন্তু, রাজ্য রাজনীতির কেন্দ্র বিন্দুতে এখন এই পুরসভা । ১৬ তারিখ আস্থা ভোটে কংগ্রেসের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিল নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। শীলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার চারদিনের মাথায় তাঁর কাউন্সিলর পদ খারিজ করেন মহকুমা শাসক। তৃণমূল কাউন্সিলর সুদীপ কর্মকারকে চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়। মহকুমা শাসকের এই নির্দেশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে আবেদন করেছিলেন শীলা চট্টোপাধ্যায়। সেই মামলায় মহকুমা শাসকের নির্দেশ খারিজ করে নিহত কংগ্রেস নেতা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে আগামী ১০ ফেব্রুয়ারি অবধি চেয়ারম্যানে পদে কাজ সামলানোর দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট । আদালতের এই নির্দেশের পর ঝালদা পুরসভা নিয়ে আরও একবারা ধাক্কা খেল রাজ্য সরকার। মহকুমা শাসকের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ঝালদার উপপুরপ্রধান হিসেবে শপথ নিয়েছিলেন পূর্ণিমা। তাঁকে দায়িত্ব সামালানোর নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি।
আরও পড়ুনঃ বার্ষিক আয়ে কংগ্রেসকে ছাপিয়ে গেল তৃণমূল কংগ্রেস !
এই মামলায় পূর্ণিমা কান্দু বলেন, ‘মহামান্য আদালত ও বিচারপতিকে ধন্যবাদ। অনেকরমক বাধার সৃষ্টি করেও সফল হয়নি। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। ঝালদার মানুষ আমাদের পক্ষে রয়েছেন।’ পুর ও নগরোয়ন্ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, ‘নির্দেশ আসুক, তারপর এই নিয়ে কথা বলব।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…