খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়৷ উঠে এল নতুন নাম৷ তৃণমূলের হুগলির যুব নেতা কুন্তল ঘোষের সূত্র ধরে এ বার আরও এক তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শুক্রবার সকালে ৪টি গাড়ি করে ১২ জন ইডি অফিসার এসে পৌঁছন হুগলির বলাগড়ে। সেখানে তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেন তাঁরা৷
বলাগড়ের বারুইপাড়া গ্রামে থাকেন শান্তনু৷ তিনি হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের প্রাক্তন যুব জেলা সভাপতি। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডলকে জেরা করে উঠে আসে কুন্তলের নাম৷ তাপস সিবিআইকে জানান, বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা গিয়েছে কুন্তলের কাছে৷ সব মিলিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর পরই শুক্রবার সকালে হুগলির যুব নেতার ফ্ল্যাটে হানা দিয়ে দু’টি দলে ভাগ হয়ে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। নিউটাউনের চিনার পার্কেও বিলাসবহুল আবাসনে জোড়া ফ্ল্যাট রয়েছে তৃণমূলের এই যুব নেতার। সেখানেও তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা।
আরও পড়ুনঃ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুলে গত ৬ বছরের নিয়োগ রিপোর্ট চাইল হাই কোর্ট!
সেই কুন্তলের সূত্র ধরেই উঠে আসে শান্তনু বন্দ্যোপাধ্যায় নাম৷ তাঁকেও নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে আতস কাচে রাখা হয়েছে। তবে একটি সূত্র মারফত জানা গিয়েছে, শান্তনুর নামও নাকি তাপসই দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতিতে জড়িয়ে হুগলি বলাগড়ের ওই নেতাও।
উল্লেখ্য, শান্তনুর বাড়ি বলাগড়ের বারুইপাড়া গ্রামে। তিনি হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের প্রাক্তন যুব জেলা সভাপতি।
সব মিলিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কুন্তলের বিরুদ্ধে। এর পর হুগলির যুব নেতার ফ্ল্যাটে শুক্রবার সকাল থেকে ইডি আধিকারিকরা দু’টি দলে ভাগ হয়ে তল্লাশি চালান। সূত্রের খবর, নিউটাউনের চিনার পার্ক এলাকায় বিলাসবহুল আবাসনে জোড়া ফ্ল্যাট রয়েছে যুব নেতার নামে। সেখানেও তল্লাশি চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…