খবর লাইভ : কলকাতার পার্শ্ববর্তী এলাকায় বদলি চেয়ে সরকারি স্কুলের শিক্ষকদের আবেদনের হিড়িক দেখে রীতিমতো অবাক হয়েছিল হাইকোর্ট।
এই বিষয়ে সরকারকে নির্দিষ্ট নীতি তৈরি প্রসঙ্গে মতামতও জানতে চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার শিক্ষক বদলির ক্ষেত্রে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুনঃ এক দশক পেরিয়ে ব্যঙ্গচিত্র মামলা থেকে রেহাই অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর
শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়, শিক্ষক বদলির ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে ‘প্রশাসনিক বদল’ গাইডলাইন। এই আইনে যে কোনও শিক্ষককে রাজ্যের যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর। এই প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শের পরই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন বলেন, “কোনও জঙ্গলের আইন চলতে পারে না। রাজ্যে যত শিক্ষক বদলির মামলা রয়েছে সেই সব ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হবে। কলকাতার শূন্য ছাত্রের স্কুলের শিক্ষককে হাওড়ায় যেতেই হবে। শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়ার পর সাত দিনের মধ্যে তা পালন করতে হবে। কোনও শিক্ষক যদি এই নির্দেশ পালন না করেন সেক্ষেত্রে পদক্ষেপ করবে রাজ্য শিক্ষা দফতর।”
এর আগে শিক্ষক বদলি প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছিলেন, শহরে ১১৫টি সরকারি স্কুল আছে। সেখানে শিক্ষক সংখ্যা ৫০০ জনের বেশি। যদিও এই স্কুলগুলিতে সবমিলিয়ে ৫০ জনের কম পড়ুয়া রয়েছে। অন্যদিকেই, কলকাতা এবং আশেপাশের এলাকায় বদলি চেয়ে অনেকেই আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছিলেন। এক্ষেত্রে কিছু শিক্ষক স্কুলের নামও নির্দিষ্ট করে দিচ্ছিলেন। এই বিষয়টি নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করেছিল আদলত। সেই সময় এজিকে উদ্দেশ্য করে কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিলে, যেখানে অতিরিক্ত ছাত্র আছে কিন্তু পর্যাপ্ত শিক্ষকের ঘাটতি সেখানে কেন এই অল্প পড়ুয়া থাকা স্কুলগুলি থেকে ছাত্রদের বদলি করা হল না! এই নিয়ে একটি নির্দিষ্ট নীতি তৈরির পক্ষেও সওয়াল করেছিল কলকাতা হাইকোর্ট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…