এক দশক পেরিয়ে ব্যঙ্গচিত্র মামলা থেকে রেহাই অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর

খবর লাইভ : এক দশকেরও বেশি সময় পর ব্যঙ্গচিত্র নিয়ে ফৌজদারি মামলা থেকে রেহাই পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। এই ঘটনাকে তিনি ‘গণতন্ত্রপ্রিয় নাগরিকের জয়’ হিসাবেই দেখছেন। বুধবার আলিপুরের অতিরিক্ত দায়রা বিচারক তাঁকে ব্যঙ্গচিত্র নিয়ে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

অধ্যাপক জানিয়েছেন, নাগরিক অধিকার হনন করার জন্যই মামলাটি এত বছর ধরে ফেলে রেখেছিল রাজ্য সরকার।
তাঁর সাফ কথা, ‘‘আলিপুর ক্রিমিনাল কোর্টে যে ব্যঙ্গচিত্র মামলা চলছিল, তাতে রায় হয়নি। রায় না করিয়ে মামলাটিকে ১১ বছর ফেলে রাখছিল পুলিশ, প্রশাসন। ওই আদালতের বিরুদ্ধে আমরা জেলা আদালতে গিয়েছিলাম। সেখান থেকে নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে যে, অম্বিকেশ মহাপাত্রকে অব্যাহতি দিয়ে বেল বন্ডের টাকা ফেরত দেওয়া হোক। মামলা নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে।’’
তিনি বলেন, সংবিধানের নাগরিক অধিকার হনন করার জন্য, আক্রমণ করার জন্য, স্তব্ধ করার জন্য পুলিশ ও গুণ্ডবাহিনীকে কাজে লাগিয়ে রাজ্য সরকার এই কাজটা করেছিল। এখনও সেই কাজে তারা সচেষ্ট। সেখানে দাঁড়িয়ে এই জয় সংবিধানের পক্ষে, নাগরিক অধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে জয়।

আরও পড়ুনঃ সৌদির মাঠে ৯ গোলের লড়াইয়ে জয় ফুটবলের, সাক্ষী থাকল ফুটবল বিশ্ব
সমাজমাধ্যমেও একটি পোস্ট লিখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ। তিনি লিখেছেন, ‘প্রায় ১১ বছর পর ব্যঙ্গচিত্রকাণ্ডের ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতি মিলল। রাজ্যের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, শাসকদল এবং দুষ্কৃতীদের শত বেআইনি এবং অসাংবিধানিক বাধা সত্ত্বেও। এই জয় গণতন্ত্রপ্রিয় নাগরিকের গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago