যোশীমঠের সঙ্গে তুলনা করে রানীগঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

খবর লাইভ :  যোশীমঠ নিয়ে ক্রমাগত বাড়ছে উদ্বেগ। সম্প্রতি যোশীমঠে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। অনেকেরই মতে, যোশীমঠের এই বিপর্যয়ের পেছনে রয়েছে উন্নয়নের নামে প্রকৃতিকে কাটাছেঁড়া করার পদক্ষেপ। তবে উন্নয়নের নামে প্রকৃতিকে নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে এবং হচ্ছে দেশের প্রায় প্রত্যেক রাজ্যেই। এবার যোশীমঠের সঙ্গে তুলনা করে রানীগঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আজ মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে সাংবাদিকদের কাছে রানীগঞ্জ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
তাঁর অভিযোগের আঙুল ছিল কেন্দ্রীয় সরকার এবং কোল ইন্ডিয়ার বিরুদ্ধে বলে জানা গিয়েছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রানীগঞ্জ প্রসঙ্গে বলেন, “যোশীমঠের মতো অবস্থা হতে পারে রানীগঞ্জেরও। কেন্দ্রের নজর কেবল কয়লা খনিগুলির দিকে। কিন্তু, সেখানকার পরিস্থিতি নিয়ে চিন্তা নেই। রানীগঞ্জে প্রায়ই ধস নামে। এ ব্যাপারে বহুবার কেন্দ্রকে চিঠি লিখেছি। পরিত্যক্ত খনিগুলির দিকে নজর দেওয়া এবং ধস-কবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার কথা বলেছি। কিন্তু কেন্দ্র এই বিষয়ে কর্ণপাত করে না।
আমরা নিজেদের টাকা দিয়ে যতটা সম্ভব এলাকার উন্নয়নের চেষ্টা করেছি।” মুখ্যমন্ত্রী আশংকা প্রকাশ করেন রানীগঞ্জে যদি ধস নামে তাহলে অন্তত ২০-৩০ হাজার পরিবার বিপাকে পড়বেন। প্রসঙ্গত, কয়লা তুলে নেওয়ার পর খনিগুলি যদি ভরাঠ না করে দেওয়া হয়, তাহলে ধস নামার আশঙ্কা থেকে যায়। যোশীমঠ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর রানীগঞ্জ নিয়ে এই বিবৃতি যে যথেষ্ট উল্লেখযোগ্য সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে রাণীগঞ্জ গিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতির পর খনি ভরাট নিয়ে আদৌ কোন পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটাই দেখার।
News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago