শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘রাজ্য–রাজভবন সংঘাতের ইতি। তাই রাজ্য–রাজভবন–বিকাশভবন এবার থেকে একসঙ্গে কাজ করবে। আমরা একটি বৈঠক করেছি। সব বিশ্ববিদ্যালয়ের হাল হকিকত খুঁটিয়ে জেনেছেন আচার্য। প্রত্যেক উপাচার্যের সঙ্গে মাননীয় আচার্য আলাদাভাবে কথা বলেছেন।’ সমন্বয়ের বার্তা দিয়ে রাজ্যপালকে বারবার ‘আচার্য’ বলে সম্বোধন করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তাতে গুঞ্জন শুরু হয়েছে, বিধানসভায় মুখ্যমন্ত্রীকে আচার্য করার যে বিল পাশ হয়েছে সেটা নিশ্চয়ই ঠাণ্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে।