রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ, ১৬ তারিখ ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ : অস্থায়ী প্রশাসক বোর্ড তৈরির রাজ্য সরকারি বিজ্ঞপ্তি খারিজ কলকাতা হাইকোর্টে । ১৬ জানুয়ারি ঝালদা পুরসভার  চেয়ারম্যান নির্বাচন করতে হবে। শুক্রবার, এই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। গত ২ ডিসেম্বর রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে তৃণমূলের  এক কাউন্সিলরকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে অস্থায়ী প্রশাসক বোর্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়। এদিন তা খারিজ করে দেয় হাইকোর্ট।

বিচারপতি নির্দেশ দেন, জেলাশাসকের উপস্থিতিতে আগামী সোমবার ঝালদা পুরসভার চেয়্যারম্যান নির্বাচন করতে হবে। মোতায়েন করতে হবে পর্যাপ্ত পুলিশবাহিনী। নির্বাচনে অংশগ্রহণ করতে কাউন্সিলরদের যেন কোনও সমস্যা না হয়- তা পুলিশকে নিশ্চিত করতে বলা হয়েছে।

ঝালদায় নির্বাচনের ফল ছিল ত্রিশঙ্কু। পরে নির্দলদের সমর্থন নিয়ে বোর্ড গড়ে তৃণমূল। এরমধ্যেই খু*ন হয়ে যান কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। নভেম্বরে নির্দলে হিসেবে জিতে তৃণমূলে যাওয়া এক কাউন্সিলর দল ছাড়ার কথা ঘোষণা করেন। এরপরেই সংখ্যা সঙ্কট তৈরি হয়। কংগ্রেসের অভিযোগ ছিল, জোর করে বোর্ড দখলে রেখেছে তৃণমূল। তাদের দাবি ছিল, সঠিকভাবে চেয়্যারম্যান নির্বাচন হলে বোর্ড গড়বে কংগ্রেসই। জল গড়ায় আদালতে। এখন ভোটের ফল কী হয়, সেটাই দেখার।

 

Chairman election in Jhalda Municipality on 16 January

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago