খবর লাইভ : প্রয়াত আমেরিকার রকসঙ্গীত তারকা এলভিস প্রেসলির কন্যা, গায়িকা লিসা ম্যারি প্রেসলি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।লিসাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মেয়ের মৃত্যুর খবর জানিয়ে মা এলভিস প্রেসলি জানান, “মিষ্টি মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। বলতে আমার বুক ফেটে যাচ্ছে…কিন্তু লিসা আর নেই।”
পাশাপাশি, মেয়েকে হারিয়ে মা জানান, লিসার মতো আন্তরিক এবং উদার মানুষ বিরল। সবাইকে আপন করে নিতেন তিনি। সুন্দর মনের মানুষ হয়ে মন জয় করে নিয়েছিলেন সকলের। একই সঙ্গে তিনি ছিলেন অসম্ভব দৃঢ় চরিত্রের নারী। প্রিসিলা বলেন, “আমরা এই ধাক্কা কাটিয়ে উঠতে পারব কি না জানিনা, সময় চেয়ে নিচ্ছি।”
প্রসঙ্গত, ১৯৬৮ সালে জন্ম লিসার।যখন তাঁর ৯ বছর বয়স তখন লিসার বাবা এলভিসের গ্রেসল্যান্ড মারা যান। তার পর থেকে নিরন্তর সঙ্গীতসাধনা করে চলেন কন্যা। ২০০৩ সালে প্রথম গানের অ্যালবাম মুক্তি পায় লিসার। ‘টু হুম ইট মে কনসার্ন’ সেটির নাম। পরেরটি আসে ২০০৫ সালে, ‘নাও হোয়াট’। দু’টি অ্যালবামই বিলবোর্ড তালিকায় প্রথম দশে জায়গা করে নেয়।
প্রথম স্বামীর সঙ্গে ২০ দিনের দাম্পত্যের অবসান ঘটিয়ে ১৯৯৪ সালে মাইকেল জ্যাকসনের সঙ্গে সংসার পাতেন। ২ বছর সংসারের পর ১৯৯৬ সালে মাইকেল জ্যাকসন যখন শিশুনিগ্রহের ঘটনায় অভিযুক্ত হন তখন তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০২ সালে অভিনেতা নিকোলাস কেজকে বিয়ে করেছিলেন লিসা। যদিও ৪ মাসের মধ্যে ভেঙে যায় সংসার। এর পর বিয়ে করেন এক গিটারবাদককে। তাঁর সঙ্গেও ২০২১ সালে বিচ্ছেদ হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…