উল্টো দিক দিয়ে গঙ্গা আরতি করে ফের বিতর্কে সৌমিত্র খাঁ

খবর লাইভ : বৃহস্পতিবার বিবেকানন্দের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্বামী বিবেকানন্দের তুলনা টেনে বিতর্কে জড়িয়ে ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটে নি, ফের বিতর্কের কেন্দ্রে সৌমিত্র। এবার গঙ্গা আরতি করে বিতর্কে জড়ালেন বিজেপি সংসদ। শুক্রবার সকালে গঙ্গা আরতি করতে দেখা যায় তাকে। আর সেখানেই শুরু বিপত্তি। একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে উল্টো দিক দিয়ে গঙ্গা আরতি করতে থাকেন সৌমিত্র। যা দেখে উপস্থিত জনতা হকচকিয়ে যান। রীতিমতো গুঞ্জন শুরু হয়। তবে কী গঙ্গা আরতির কোনও নিয়ম কানুন না জেনেই ধর্ম নিয়ে রাজনীতি করতে নেমেছেন বিজেপি সাংসদ ?

খবর লাইভ : উধাও কনকনে শীত! পৌষসংক্রান্তির আগে ফের তাপমাত্রার বড় পতন

বারবার ধর্ম নিয়ে বিজেপির বিরুদ্ধে যে রাজনীতি করার অভিযোগ উঠেছে, সৌমিত্র খাঁর আজকের আচরণে ফের তা প্রমাণ হয়ে গেল।বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর আগে অভিযোগ করেছেন , গঙ্গা আরতি করার অনুমতি মিলছে না। ওয়াকিবহলমহলের মত, আজ সৌমিত্র খাঁ যা করলেন তা ধর্মের অবমাননা ছাড়া অন্য কিছু নয়। এ প্রসঙ্গে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, সৌমিত্র খাঁ উল্টো দিক দিয়ে গঙ্গা আরতি করে হিন্দু ধর্মের অবমাননা করেছেন যা মেনে নেওয়া যায় না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago