চরম অব্যবস্থা যোশীমঠে! মুখ্যমন্ত্রীর নির্দেশ না মেনেই চলছে রাস্তা তৈরির কাজ

খবর লাইভ :একাধিকবার বারণ করলেও মানা হয়নি মুখ্যমন্ত্রীর নির্দেশ। এখনও যোশীমঠের কাছে চলছে রাস্তার কাজ। বর্ডার রোড অর্গানাইজেশনের ভূমিকা নিয়ে ইতিমধ্যে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবারও সেখানে কাজ চলছে বলে খবর। গত ৮ জানুয়ারি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যোশীমঠে দাঁড়িয়ে বড় প্রকল্পের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। কিন্তু সে কথা কানে তোলেননি বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই যোশীমঠ থেকে মাত্র ১ কিলোমিটার দূরে চলে এনটিপিসি-র তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ।

তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরাখণ্ডে বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে। সাদা চাদড়ে মুড়েছে উত্তরাখণ্ড। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, জানুয়ারি মাসের শুরুতেই যোশীমঠের বহু বাড়িতে বড়সড় ফাটল দেখা গিয়েছিল। ধীরে ধীরে শুধু বাড়িতেই নয়, ফাটল দেখা যায় একাধিক রাস্তা ও সেনা ক্যাম্পেও। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ঘোষণার পরেও ক্ষতিগ্রস্ত এলাকার কাছেই ৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত যোশীমঠ-দিল্লি ৭ নম্বর জাতীয় সড়কের কাজ চলেছে। রীতিমতো পাথর ভাঙার মেশিন দিয়ে চলে পাহাড় ভাঙার কাজ। তবে মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে সরকারের নাকের ডগায় বসে এমন কাজ চালানো হল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাশাপাশি মহকুমা শাসকও নাকি এই কাজের বিষয়ে সবকিছুই জানেন। তবুও দেদারে চলছে কাজ। মহকুমা শাসক অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে সাফ জানিয়েছেন, বর্ডার রোড অর্গানাইজেশন এই কাজ করছে। এই কাজ ২০২৪ সাল পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও কীভাবে এমন কাজ চলছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে যোশীমঠের সমস্ত দায় গা থেকে ঝেড়ে ফেলতে চাইছে বিজেপির হাইকম্যান্ড তথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago