বিজেপিকে আটকাতে ত্রিপুরা নির্বাচনে জোট সিপিএম-কংগ্রেসের, মন্তব্য সীতারাম ইয়েচুরির

খবর লাইভ :আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে কংগ্রেসের সঙ্গে জোট করতে চলেছে সিপিএম। বুধবার দলের রাজ্য কমিটির সঙ্গে বৈঠকের পর তেমনই ইঙ্গিত দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ত্রিপুরা নির্বাচনে আসনরফা কি হবে তা নিয়ে এখনও আলোচনা চলেছে দুদলের। সিপিএম কংগ্রেস জোটে এক আদাবাসী সংগঠন রয়েছে বলে সূত্রের খবর।

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে মরিয়া সিপিএম। বাংলার কায়দায় এবার কংগ্রেসকে পাশে নিয়েই লড়াইয়ের মাঠে নামতে চাইছে সিপিএম নেতৃত্ব। বুধবার আগতলায় সিপিএমের সদর কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন সীতারাম ইয়েচুরি। সেখানে তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হল দেশকে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুক্ত করা। তাই ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে যা যা করা দরকার আমরা তাই করব।’ সেক্ষেত্রে ত্রিপুরাতে বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূলকেও জোটে রাখা হবে কিনা, তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি ইয়েচুরি। এদিন ইয়েচুরি আরও বলেন, ‘আসন রফা ভোটের আগে হবে। তবে আসন সংখ্যা কত হবে তা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।’ তবে কংগ্রেসের পাশাপাশি তিপ্রা-মথা-কেও সঙ্গে নিতে চাইছে সিপিএম। অন্য দিকে কংগ্রেসের তরফে এই জোটের বিষয়ে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন ত্রিপুরায় দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি।

এদিনের রাজ্য কমিটির সঙ্গে বৈঠকে সীতারাম ইয়েচুরি ছাড়াও উপস্থিত ছিলেন, পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী-সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago