ভারতের দুই কাশির সিরাপে উজবেকিস্তানে ১৯ মৃত্যু, নিষেধাজ্ঞা ‘হু’-র

খবর লাইভ :ভারতীয় সংস্থার তৈরি কাশির সিরাপ খেয়ে বিশ্বে একাধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। উজবেকিস্তানেও এই কাশির ওষুধ প্রাণ কেড়েছিল ১৯ শিশু। নয়ডার এক ওষুধ প্রস্তুতকারী সংস্থার এই দুই কাশির সিরাপে এবার নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জানা গিয়েছে, উজবেকিস্তান সরকারের পাঠানো রিপোর্টের ভিত্তিতে ভারতীয় সংস্থার তৈরি ওই ওষুধের গুণগত মান পরীক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই পরীক্ষাতেই দেখা যায় এই দুই কাশির সিরাপ শিশুদের জন্য অত্যন্ত বিপদজনক। এরপরই ওষুধ দুটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নয়ডার ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মেরিয়ান বায়োটেকের অ্যাম্ব্রোনল সিরাপ এবং ডক-১ ম্যাক্স সিরাপ দুটি অত্যন্ত নিম্নমানের ও বিপদজনক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, ভারত থেকে উজবেকিস্তান সহ একাধিক দেশে গিয়েছে এই ওষুধ। যা ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই গোটা বিশ্বেই এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ‘হু’। পরীক্ষায় দেখা গিয়েছে, ওই দুই ওষুধে প্রচুর পরিমাণে রয়েছে ডাইইথিলিন গ্লাইকল। যা শিশুদের শরীরে সবচেয়ে বেশি ক্ষতি করে। সেই কারণেই উজবেকিস্তানে ১৯ জন শিশুর মৃত্যু হয়েছিল। এর পাশাপাশি আফ্রিকাতেও ভারতীয় সংস্থার তৈরি ওষুধ খেয়ে একাধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকারের তরফে ওই কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago