খবর লাইভ : বাবুঘাটে গোলমাল ঘটল মঙ্গলবার দুপুর ১টা নাগাদ। আয়োজনের প্রস্তুতি দেখতে যাওয়া বিজেপি নেতা সজল ঘোষকে বাবুঘাট এলাকা থেকে চ্যাংদোলা করে আটক করে পুলিশ। তার আগেই বাবুঘাটের বাজে কদমতলায় বিজেপির তৈরি মঞ্চ খুলে দেয় পুলিশ। এ হেন পরিস্থিতিতেও বিজেপি বিকেলের কর্মসূচি নিয়ে অনড়।
আরও পড়ুনঃ যোশীমঠে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হেলে পড়া দুই হোটেল !
দলের পক্ষে জানানো হয়েছে সাড়ে ৫টা নাগাদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে গঙ্গা আরতি কর্মসূচি হবে। ফলে আরও সংঘাতের আবহ তৈরি হয়েছে।
t
মঙ্গলবার রাজ্য বিজেপির গঙ্গা পুজোর কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তার জন্য প্রয়োজনীয় অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। গঙ্গাসাগর মেলার জন্য বাবুঘাট এলাকায় ভিড় রয়েছে। সেখানেই কর্মসূচি বিজেপির। কিন্তু পুলিশের পক্ষে জানানো হয়েছে শহরে ট্র্যাফিক দুর্ভোগ হতে পারে বলে কর্মসূচি পিছিয়ে দেওয়া হোক। নাছোড় বিজেপি পাল্টা জানিয়েছে, অনুমতি না মিললেও দল পিছু হটবে না।
মঙ্গলবারের কর্মসূচি নিয়ে লালবাজারের তরফে সোমবারই জানানো হয়েছে, কলকাতায় ৯ থেকে ১১ জানুয়ারি জি২০ সম্মেলনের কর্মসূচি চলছে। পুলিশের একটা বড় অংশ সেখানে ব্যস্ত থাকবে। ফলে এই দিনে বিজেপির কর্মসূচিতে অনুমতি দেওয়া সম্ভব নয়। গঙ্গাসাগর মেলা শেষ হয়ে গেলে নতুন করে এই কর্মসূচির জন্য অনুমতির আবেদন জানাতে বলেছে লালবাজার। কিন্তু সেই নির্দেশ যে বিজেপি মানতে নারাজ, তা জানিয়ে দেন সুকান্ত। মঙ্গলবার সকাল থেকেই পুলিশের তৎপরতা দেখা যায়। উত্তর বন্দর থানার পুলিশ দুপুর থেকে মঞ্চ খুলতে শুরু করে। তার আগে এলাকা থেকে বিজেপি ফেস্টুন, ব্যানার পুলিশ খুলে নেয়। সজল বলেন, আরতি হবেই। এটাই শুধু জেনে রাখুন। আরতির সঙ্গে এই সরকারের বিসর্জন হতে পারে। সেটা হয়ে যাবে কি না, বলতে পারছি না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…