আজও পরিস্থিতি একইরকম, দুই শিবিরে বিভক্ত হাইকোর্টের আইনজীবীরা

খবর লাইভ : মঙ্গলবারও বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরেjর পরিস্থিতি বদলাল না। বিচারপতি রাজশেখর মান্থার বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্তে অনড় আইনজীবীদের একাংশ। বিচার প্রক্রিয়ায় বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন ওই আইনজীবীরা। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত গ্রহণ করেছে হাইকোর্টের আইনজীবীদের সংগঠন বার অ্যাসোসিয়েশন।তাঁদের আরও দাবি, বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ন পরিবেশে বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত। এমনকী এই সিদ্ধান্ত সম্পর্কে প্রধান বিচারপতিকেও জানানো হয়েছে বলে দাবি তাঁদের। বিচারপতি রাজাশেখর মান্থা এদিন এজলাসে এলে আইনজীবীদের একাংশ বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের কথা জানান। কিন্তু বাম, কংগ্রেস ও বিজেপি পন্থী আইনজীবীরা তা মানতে নারাজ। তাঁরা বিচার প্রক্রিয়া চালানোর দাবি জানান।

বিচারপতি মান্থা জানিয়ে দেন, দুই পক্ষের আইনজীবী উপস্থিত না থাকলে তিনি কোনও নির্দেশ জারি করবেন না। একমাত্র কোনও খুব গুরুত্বপূর্ণ মামলা ছাড়া। এখন শুনানি প্রক্রিয়া চলছে বিচারপতি মান্থার এজলাসে। ইচ্ছুক আইনজীবীরা অংশ নিচ্ছেন। কিন্তু কোনও নির্দেশ জারি করছেন না বিচারপতি। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে জটলা করেন বিচার প্রক্রিয়ায় অংশ না নেওয়া আইনজীবীরা। অন্যদিকে, এজলাসের ভিতরে রয়েছেন বাম, বিজেপি এবং কংগ্রেসে পন্থী আইনজীবীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago