খবর লাইভ : ২৮ কোটিরও বেশি টাকার মাদক সহ মুম্বই বিমানবন্দরে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কেজি মাদক উদ্ধার করেছেন আবগারি দপ্তরের আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ব্যাগের নীচে লুকিয়ে ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল। যে ব্যাগে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ব্যাগে বেশ কয়েকটি স্তর বানানো হয়েছিল। তার নীচে লুকিয়ে মাদক নিয়ে যাওয়া হচ্ছিল।
আবগারি দফতরের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে ওই যাত্রীকে মাদক সহ হাতেনাতে ধরে ফেলেন। এদিকে গ্রেফতার হওয়ার পর ওই যাত্রী দাবি করে, তাঁকে ফাঁসানো হয়েছে। এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর আলাপ হয়। তিনিই তাকে ব্যাগটি দিয়েছিলেন। ঘটনার তদন্ত চলছে।আসল তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। কোনও আন্তর্জাতিক মাদক চক্র এর সঙ্গে জড়িয়ে আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…