৫ বছরের রেকর্ড ভেঙে কলকাতায় তাপমাত্রা নামল ১০-এর ঘরে

খবর লাইভ : শীতে জুবুথুবু বাংলা। উত্তর থেকে দক্ষিণ ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে গোটা রাজ্য। ঝোড়ো ব্যাটিং করছে শীত।পূর্বাভাসমতোই আজও বঙ্গে পারদ পতন অব্যাহত। শুক্রবার পাঁচ বছরের রেকর্ড শীত পড়েছে তিলোত্তমায়। আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তামপাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। পারদ পতনের কারণে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই মরসুমের শীতলতম দিন বলেও জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ বিপাকে ববিতা, ৪৩ মাসের বেতন এফডি তে রাখার নির্দেশ আদালতের

আবহাওয়া দফতর তরফে খবর, আজ কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গের আকাশ বেলা অবধি কুয়াশার চাদরে ঢাকা থাকবে। বেলা বাড়তেই পরিষ্কার হবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আবদবিদরা জানিয়েছেন।
কলকাতার পাশাপাশি রেকর্ড পারদ পতন হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে শীতের জাঁকে জবুথবু মানুষ। বৃহস্পতিবার বর্ধমানের পারদ নেমেছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সেখানে তাপমাত্রা কমেছে আরও কিছুটা। ভোর রাত থেকেই রাস্তার ধারে বসে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষকে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি, জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রিতে। কালিম্পংয়ে ৭ ডিগ্রিতে।।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago