মন্দিরে ভেঙে পড়ল বিমান! নিহত পাইলট, আহত ১

খবর লাইভ : মন্দিরে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রশিক্ষণরত বিমান।দুর্ঘটনায় নিহত প্রশিক্ষণরত বিমানের পাইলট। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রীওয়া জেলার চোরহাটারে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার ভোরে প্রশিক্ষণের জন্য বিমান নিয়ে বেরিয়েছিলেন চালক। সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। বিমান চালানোর সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে চোরহাটার একটি মন্দিরের চূড়ায় ধাক্কা খেয়ে বিমানটি মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। দুর্ঘটনার পর পাইলট গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাইলটের সহযাত্রী ওই হাসপাতালেই চিকিৎসাধীন বলেও স্থানীয় সূত্রে খবর।

আরও পড়ুনঃ হাড়কাঁপুনি ঠাণ্ডা কলকাতায়, আজ শীতলতম দিন

স্থানীয় সূত্রে খবর, বিমান ধাক্কা লাগার কারণে মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা-ও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago