খবর লাইভ : বৃহস্পতিবার সকালে হাড়কাঁপুনি ঠাণ্ডা কলকাতায়। চলতি মরশুমের শীতলতম দিন শহরে। একই ভাবে কনকনে ঠাণ্ডা রাজ্যের সর্বত্র। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ জেলায় জেলায়ও অব্যাহত থাকবে শীতের দাপট।
ডিসেম্বর শেষে জানুয়ারি এসে গেলেও শীতের জন্য হা-পিত্যেশ ছিল কলকাতাবাসীর। তবে পূর্বাভাসে বলা হয়েছিল, বৃহস্পতিবার থেকে চড়চড় করে নামবে পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এ দিন তা নেমে এল ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এই মরশুমে তাপমাত্রার পারদ প্রথম ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এল।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কার্যত শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আরও পারা পতন হয়েছে। শুধু তাই নয়, আজ সারাদিনই স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা। সকালে কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে তা কেটে গিয়ে পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার সারা দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে ভালই শীত অনুভূত হবে। আগামী রবিবার পর্যন্ত এই পারা পতন জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তুরে হাওয়ার দাপটে ধাপে ধাপে তাপমাত্রার পারদপতনের সম্ভাবনা। তবে ৯ জানুয়ারি থেকে ফের এক বার উপরের দিকে উঠতে পারে তাপমাত্রার পারদ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…