বিপাকে ববিতা, ৪৩ মাসের বেতন এফডি তে রাখার নির্দেশ আদালতের

খবর লাইভ : হাইকোর্টে বিপাকে ববিতা সরকার। এবার তাঁর বেতনের ১৫ লক্ষ টাকা প্রস্তুত রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । নিয়োগ পরীক্ষায় ববিতা সরকারের নম্বর নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই মনে করা হচ্ছিল এবার হয়তো তাঁকে বেতনের পুরো টাকাটাই ফেরত দিতে হতে পারে। আর ঠিক সেই আশঙ্কায় সত্যি করে এবার ১৫ লক্ষ টাকা এফডি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে লড়াইয়ের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন মেখলিগঞ্জের ববিতা সরকার। প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটি পেয়েছেন ববিতা সরকার। চার বছর অঙ্কিতার বেতনের টাকাও কোটির নির্দেশে চলে যায় ববিতার অ্যাকাউন্টে। সেই ববিতার চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ ববিতা সরকার নিজেই স্নাতক স্তরে নম্বরের শতকরা হার বাড়িয়ে এসএসসিকে (SSC)দেখিয়েছে আর এতেই তার অ্যাকাডেমিক স্কোর বেড়েছে। ববিতা সরকারের একটি আবেদন পত্র ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শতকরা ৫৫ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। অভিযোগ এসএসসিতে ববিতার স্নাতক স্তরের প্রাপ্ত নম্বর এর শতকরা হার ৬০ শতাংশ। অভিযোগ সত্যি হলে পিছিয়ে পড়বেন ববিতা আর উঠে আসে চাকরিপ্রার্থী অনামিকা রায়ের নাম। তাহলে কি এবার অঙ্কিতার মতো ববিতাকেও সমস্ত টাকা ফেরত দিতে হবে, এ প্রশ্ন নিয়ে জল্পনা চলছিল। এবার বড় খবর সামনে এল। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী থেকে পাওয়া টাকা ববিতাকে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়  নির্দেশ দিয়েছেন যে ববি তাকে একটি পৃথক ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে আর তাতে ওই টাকা রাখতে হবে। আগামী চার পাঁচ দিনের মধ্যে এই কাজ সেরে ফেলার কথাও বলা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে অঙ্কিতা যতদিন শিক্ষকতা করেছিলেন তাঁর সব বেতন ববিতাকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এবার তা ফেরত দিতে হবে মনে করছেন মহলের একাংশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago