‘বন্দে ভারত’ না হলেও ‘শতাব্দী’ হোক ! নিয়োগ-তদন্তের গতি নিয়ে সিবিআইকে দুষলেন বিচারক

খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেলে পার্থ চট্টোপাধ্যায়। ১৯ জানুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ‘এজেন্ট মারফত টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছিল চাকরি’ উল্লেখ সিবিআইয়ের রিমান্ড কপিতে। ‘প্রকাশ্যে নিয়ে আসুন এজেন্টদের’। সিবিআইয়ের তদন্তে গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য বিচারকের। ‘তদন্তে গতি আনুন’ সিবিআইকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারকের। ‘মন্ত্রীর পক্ষে সবকিছু জানা সম্ভব নয়, স্টেপগোট করা হয়েছে’। ‘সিবিআইয়ের হেফাজতে নেওয়াটাও ষড়যন্ত্র’, পাল্টা সওয়াল পার্থর আইনজীবীদের।

এদিনের শুনানিতে উঠে আসে বন্দে ভারতের প্রসঙ্গ। আলিপুর আদালতের বিচারক সিবিআইয়ের আইনজীবীকে বলেন, এই তদন্তের গতি দুন এক্সপ্রেসের মতো। সেই গতি বন্দে ভারতের মতো না হোক অন্তত শতাব্দীর মতো তো হতে পারে। এদিন আদালতে পার্থর জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই বলেন, এজেন্ট নিয়োগ করে টাকার বিনিময়ে নিয়োগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই এজেন্টরা অযোগ্যদের ফোন করে চাকরির প্রস্তাব দিতেন। দাবি মতো টাকা দিতে পারলে সেই প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করতেন পার্থ।

বৃহস্পতিবার আলিপুরের বিশেষ আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৭ জনকে। এই মামলার শুনানিতেই সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানান, তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। নিয়োগ দুর্নীতিতে আরও কিছু মানুষের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। তদন্তে উঠে এসেছে, বহু চাকরিপ্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago