খবর লাইভ : ৮২ বছর বয়সে প্রয়াত ফুটবল সম্রাট পেলে। ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন পেলে। একমাসেরও বেশি সময় ধরে ব্রাজিলের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। তবে শেষ রক্ষা হল না। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৩টি বিশ্বকাপ জিতেছেন পেলে।
গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজন হাসপাতালে ভিড় করছিলেন। এদিন পরিবারের তরফে পেলের মৃত্যুর খবর জানানো হয়েছে। ফুটবল সম্রাটের মৃত্যুতে শোকের ছায়া ফুটবল বিশ্বে। কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। এবার ফুটবল হারাল তাঁর সম্রাটকে।
তিন বারের বিশ্বকাপ জয়ী বিশ্বের একমাত্র ফুটবলার প্রয়াত হলেন বিশ্বকাপের পরেই। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।
‘ফিফা’ ম্যাগাজিনের পাঠক এবং জুরি বোর্ডের বিচারে তিনিই বিংশ শতাব্দীর ‘শ্রেষ্ঠ’ ফুটবলার। তবে ইন্টারনেটে সাধারণ ফুটবলপ্রেমীদের ভোট গিয়েছিল দিয়েগো মারাদোনার পক্ষে। ফিফা শেষ পর্যন্ত যুগ্ম ভাবে শতাব্দীসেরা ঘোষণা করে দু’জনকেই।
পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। সে নামে অবশ্য বিশ্ব তাঁকে চেনেনি। তাকে ফুটবল বিশ্ব চিনেছে পেলে নামে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…