‘তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নই’, মার্টিনেজের সেলিব্রেশন নিয়ে বললেন এমবাপে

খবর লাইভ : কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই কিলিয়ান এমবাপেকে নিয়ে একের পর এক বিতর্কিত সেলিব্রেশন করে যাচ্ছেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমবাপেকে ব্যঙ্গ করে মার্টিনেজের গান ও নাচ মোটেই ভালো ভাবে নেননি ফুটবল মহলের এক বড় অংশ। এছাড়াও আর্জেন্তিনার রাস্তায় বাসে করে সেলিব্রেশোনের সময়ও মার্টিনেজের হাতে দেখা যায় এমবাপের ছোট্ট একটি পুতুল। আর এবার এই নিয়ে মুখ খুললেন এমবাপে। বললেন, এই সমস্ত তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নই।

বুধবার লিগ ১-এ ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মার্টিনেজের সেলিব্রেশন নিয়ে এমবাপেকে প্রশ্ন করতেই এমবাপে বলেন, “সেলিব্রেশন নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি এই সমস্ত তুচ্ছ বিষয় নিজের শক্তি অপচয় করি না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলের হয়ে আমার সেরাটা দেওয়া। ভাল ফুটবলার হওয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি। ও কী ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে সেটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। এই সব ফালতু বিষয়ে অকারণে কথা বলে সময় নষ্ট করতে এবং শক্তিক্ষয় করতে চাই না।”

যদিও আর্জেন্তিনার আরেক ফুটবলার লিওনেল মেসি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এমবাপে বলেন,”ম্যাচ শেষে আমি মেসির সঙ্গে কথা বলেছিলাম। আমি মেসিকে অভিনন্দন জানিয়েছি। তিনি তাঁর গোটা জীবন ধরে এই বিশ্বকাপ জেতাই লক্ষ্য রেখেছিলেন।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago