মাতৃবিয়োগ,বঙ্গ সফর বাতিল প্রধানমন্ত্রীর

খবর লাইভ : শুক্রবার সকালে একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু শুক্রবার সকালেই মাতৃবিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর। ১০০ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর মা হীরাবেন মোদির। তাই কলকাতা সফর বাতিল করে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন আমদাবাদে। শুক্রবারই গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য হতে পারে বলেও খবর।

শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন থেকে শুরু করে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, কলকাতায় অনেকগুলি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মোট পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথাও ছিল। কিন্তু শুক্রবার সকালে মোদীর মাতৃবিয়োগের খবর প্রকাশ্যে আসার পর মোদির বঙ্গ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর মধ্যেই বিজেপি সূত্রে খবর, কলকাতা সফরে আসতে পারছেন না প্রধানমন্ত্রী। কিন্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী, কলকাতার সমস্ত কর্মসূচিই নির্দিষ্ট সময়ে শুরু হবে।তবে ভার্চুয়ালি কর্মসূচিগুলিতে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী।

শুক্রবার হাওড়া থেকে যাত্রা শুরু করবে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ছাড়াও অনেক প্রকল্পের সূচনা করার কথা ছিল তাঁর। প্রধানমন্ত্রীর দফতর দাবি করেছিল, শুক্রবার যে সব প্রকল্প রাজ্য পেতে চলেছে তার মোট মূল্য ৭ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। প্রধানমন্ত্রী হাওড়া স্টেশনে ট্রেনের উদ্বোধন করার পাশাপাশি কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও উপস্থিত থাকার কথা ছিল। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতারও থাকার কথা। এ ছাড়াও গঙ্গা প্রবাহিত হয়েছে এমন চার রাজ্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের হাজির থাকার কথা।প্রধানমন্ত্রী জাতীয় গঙ্গা পরিষদের সভাপতিও। তিনি উপস্থিত থাকতে না পারলে সেই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। আর সেই কারণেই তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago