শেষযাত্রায় মায়ের দেহ কাঁধে নিলেন মোদি, গান্ধীনগরে শেষকৃত্য

খবর লাইভ : মায়ের মৃত্যুর খবর পেতেই বঙ্গ সফর বাতিল করে আহমেদাবাদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবেগঘন পোস্টে জানিয়েছেন, তাঁর মায়ের প্রয়ানের খবর। শুক্রবার সকালে, মায়ের শেষযাত্রা দেখা গেল শোকস্তব্ধ প্রধানমন্ত্রীকে। গান্ধীনগরের বাড়িতে মায়ের পায়ে মাথা ঠেকিয়ে আবেগে ভেঙে পড়লেন মোদি।মায়ের শেষযাত্রায় তাঁর দেহ কাঁধে তুলে নিয়ে হাঁটলেন প্রধানমন্ত্রী। অ্যাম্বুল্যান্সে মায়ের নিথর দেহের পাশে বসে থাকতে দেখা গেল শোকস্তব্ধ এক ছেলেকে। তাঁর পাশে এবং পিছনে পরিবার, আত্মীয়স্বজনদের ঢল। মাকে কাঁধ দিতে দেখা যায় প্রধানমন্ত্রীর ভাইকেও।

আরও পড়ুনঃ প্রয়াত পেলে, সম্রাটহীন ফুটবল বিশ্ব

হীরাবেন মোদির দেহ ইতিমধ্যেই শববাহী গাড়িতে করে আমদাবাদ থেকে গান্ধীনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার আচমকা শরীর খারাপ হওয়ায় হীরাবেনকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়।যদিও ঠিক কী কারণে অসুস্থ ছিলেন মোদির মা, তা হাসপাতালের তরফে জানানো হয়নি। যে দিন তাঁকে ভর্তি করা হয়েছিল সে দিনও হাসপাতালে গিয়ে মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভোর ৩.৩০টে নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন।

ইতিমধ্যেই হীরাবেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে দেশের অন্যান্য নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকপ্রকাশ করেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago