সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিতর্ক

খবর লাইভ : সরকারি প্রকল্পের অনুষ্ঠানে ন্যাক্কারজনক পরিবেশের সৃষ্টি করল গেরুয়া বাহিনী।নির্ধারিত সময়ের আগেই  আজ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উঠলেন না মূল মঞ্চে। মঞ্চের পাশেই চেয়ার বসে রইলেন তিনি। আসলে তার ক্ষুব্ধ হওয়ার সঙ্গত কারণ আছে। একটি সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানেও যেভাবে রাজনৈতিক রঙ চড়ালেন বিজেপি সমর্থকরা তা অত্যন্ত বেমানান।

আজ, শুক্রবার রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছাড়াও একাধিক রেল প্রকল্পের অনুষ্ঠানে হাওড়া স্টেশনে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল আনন্দ বোস , রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ আরও অনেকে। কিন্তু মঞ্চে মমতা পৌঁছতেই গেরুয়া বাহিনীর আসল রূপ বেরিয়ে পড়ে। সরকারি প্রকল্পের উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই জয় শ্রী রাম স্লোগান তোলে গেরুয়া বাহিনী। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গেরুয়া বাহিনীকে হাতজোড় করে থামতে বললেও রেলমন্ত্রীর অনুরোধে কর্ণপাত করেনি গেরুয়া শিবির। পরিস্থিতি শান্ত না হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মঞ্চের পাশে সিঁড়ির নীচে চেয়ারে বসেন। অনুষ্ঠান শুরুর পর সেখান থেকেই তাঁর বক্তৃতা রাখেন মমতা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago