পর্ষদের ভুল! প্রকাশ্যে অঙ্কিতা অধিকারীর চাকরির নয়া দাবিদার, ববিতার বিরুদ্ধে মামলা ?

খবর লাইভ : পথ দেখিয়েছিলেন ববিতা সরকার। সেই পথেই তাঁর বিরুদ্ধে আইনের লড়াইয়ে নামতে আইনজীবীর সঙ্গে পরামর্শ শুরু করেছেন শিলিগুড়ির তরুণী অনামিকা রায়। পর্ষদের ভুলে ২ নম্বর বেশি পেয়ে যাওয়ায় একেবারে আট ধাপ লাফিয়ে র‍্যাংকে ২০-তে উঠে এসেছিলেন ববিতা। একধাপ পিছিয়ে ২১-এ চলে যান অনামিকা। এই ভুলের কথা প্রকাশ্যে আসতেই নতুন জটিলতা তৈরি হয়েছে ববিতার চাকরি নিয়ে।

প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী তণমূলে যোগ দেওয়ার পরেই তাঁর মেয়ে অঙ্কিতা হঠাৎ এসএসসি-র রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তপশিলি মহিলাদের জন্য সংরক্ষিত ওয়েটিং লিস্টে তালিকায় প্রথম হয়ে যান। পরবর্তীতে সেই ১৯ জন চাকরি পান। ওয়েটিং লিস্টের ২০ নম্বরে ছিলেন ববিতা সরকার। তিনি অঙ্কিতার চাকরি পাওয়ার বিরুদ্ধে মামলা করেন হাইকোর্টে। দীর্ঘ লড়াইয়ের পর জয় পান ববিতা। অঙ্কিতার কর্মস্থলে তাঁর জাযগায় চাকরিও পেয়েছেন তিনি। এবার নতুন করে এসএসসি-র তথ্যে উঠে আসে, ববিতাকে ভুল করে ২ নম্বর অ্যাকাডেমিক স্কোরে বেশি দেওয়া হয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে ববিতার র‍্যাংক নিয়ে।

আরও পড়ুনঃ শেষযাত্রায় মায়ের দেহ কাঁধে নিলেন মোদি, গান্ধীনগরে শেষকৃত্য
ববিতার পরই র‍্যাংকে ২১ নম্বরে নাম রয়েছে শিলিগুড়ির অনামিকার। বৃহস্পতিবার অনামিকার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়ে দেন, ববিতা আইনি লড়াই করে চাকরি পেয়েছেন। তাঁর দেখানো পথেই হাঁটতে চান অনামিকা। তাঁর দাবি, পর্ষদ বা ববিতা যাঁরই ভুল হোক, ২ নম্বর বেশি পেয়েছেন ববিতা। কিন্তু ভুল তো ভুলই। ওঁর ২ নম্বর কমলে আমি পরবর্তী ওয়েটিং লিস্টে এগিয়ে যাব। তাই আমাকেই চাকরি দেওয়া উচিত।
কার কাছে চাকরির দাবি জানাবেন? প্রশ্ন করলে তাঁর উত্তর, যেহেতু আইনের পথে চাকরি পেয়েছেন ববিতা তাই আমিও আইনজীবীর সঙ্গে যোগাযোগ শুরু করেছি। এক আইনজীবীর সঙ্গে কথা হয়েছে। তিনি ছুটিতে আছেন। কলকাতায় ফিরলেই তাঁর পরামর্শ নেব এবং প্রয়োজন হলে ববিতার বিরুদ্ধে মামলা করব।

ববিতা অবশ্য আগেই জানিয়েছেন, বিচার ব্যবস্থার প্রতি তাঁর আস্থা আছে। আদালত যা রায় দেবে তিনি তা মেনে নেবেন। তাঁর বক্তব্য, আমি জানি না কেউ মামলা করবে কি না। তবে নিজে দেখে হাইকোর্টের নজরে বিষয়টি নিয়ে আসব। কারণ আমি বিএ-তে সঠিক নম্বর(৫৫%) দিলেও পর্ষদ আমাকে অ্যাকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দিয়েছে। আমি জানার পরই আমার আইনজীবীকে জানিয়েছি। হাইকোর্ট খুললেই আদালতে সবটা তুলে ধরা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago