খবর লাইভ : মার্সিডিজ চালাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ঋষভ পন্থ । আর তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হয় ভারতের জাতীদলের এই তারকা ক্রিকেটারকে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে উত্তরপ্রদেশের রুরকির কাছে ডিভাইডারে ধাক্কা দেয় পন্থের গাড়ি। তখন একাই গাড়িতে ছিলেন পন্থ। দুর্ঘটনার অভিঘাত এতটাই মারাত্মক ছিল গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে পন্থকে বাইরে বের হয়ে আসতে হয়।
আরও পড়ুনঃ উলুবেড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৬০ টি দোকান
দুর্ঘটনার একটু পরের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পন্থের পুরো মুখ রক্তাক্ত, একটা কম্বলে কোনও রকমে জড়িয়ে রেখেছেন নিজেকে। পন্থ নিজেও জানিয়েছেন, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। প্রাথমিকভাবে রুরকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে দেরাদুনে ম্যাক্স হাসপাতালে পাঠানো হয়েছে পন্থকে। সেখানেই তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পন্থের মাথায়, পায়ে চোট লেগেছে। পায়ের হাড় ভেঙে থাকতে পারে। তাঁর বুকের চারপাশেও গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছেন ম্যাক্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আশিস ইয়াগ্নিক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…