দেশের যে কোনও প্রান্ত থেকেই নিজের কেন্দ্রে দেওয়া যাবে ভোট! তৈরি নয়া ইভিএম

খবর লাইভ : পরিযায়ী শ্রমিক বা ভিনরাজ্যে বসবাসকারী নাগরিকদের জন্য এবার বিশেষ পদ্ধতি চালু করল জাতীয় নির্বাচন কমিশন। এবার থেকে রিমোট ভোটিং পদ্ধতিতে ভোটগ্রহণ করা যাবে। বৃহস্পতিবারই কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। কমিশন একটি বিশেষ ধরনের ইভিএম প্রস্তুত করেছে, যার মাধ্যমে যে কোনও জায়গা থেকেই এবার নিজের কেন্দ্রে ভোট দেওয়া যাবে। একটি মেশিন থেকেই ৭২ টি কেন্দ্রে একসঙ্গে ভোট দেওয়া হবে। আর এই পদ্ধতি ঠিকমতো বোঝাতে সব রাজনৈতিক দলকে ডেকেছে কমিশন। ৮ টি জাতীয় দল ৫৭ টি আঞ্চলিক দলের প্রতিনিধিদের ডেকে পাঠান হয়েছে। আগামী ১৬ জানুয়ারি সব দলের কাছে ওই পদ্ধতি বর্ণনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

নির্বাচন কমিশন অবশ্য এই রিমোট ভোটিং মেশিন চালুর আগে সমস্ত আইনি এবং প্রযুক্তিগত পদক্ষেপের তালিকা তৈরি করেছে। বিভিন্ন সমীক্ষা এবং গবেষণায় দেখা গিয়েছে, ভারতের এক তৃতীয়াংশ জনসংখ্যা ভোটদানে বিরত থাকছে। আর এই বিষয়টিই নির্বাচন কমিশনের কাছে যথেষ্ট উদ্বেগের। আর সেই কারণেই এই মাল্টি কন্সটিটিউয়েন্সি রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করা হয়েছে। নতুন ধরনের এই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে ভোটদানে খুবই সুবিধাজনক হবে। দেশের যে প্রান্তেই কর্মসূত্র তাঁরা থাকুন না কেন আর ভোটের সময় বাড়ি ছুটতে হবে না বরং নিজের কর্মস্থান থেকেই নিজের এলাকায় ভোট দিতে পারবেন ওই ব্যক্তি।

কমিশনের বক্তব্য, দেশের ৯০ কোটি ভোটারের মধ্যে ভোটদানে বিরত থাকেন কমপক্ষে ৩০ কোটিরও বেশি ভোটার। তাঁরা প্রত্যেকেই কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকেন। ২০১৫ সালে সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago