খবর লাইভ : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী সুব্রত সাহার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মন্ত্রীর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে জেলার রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। তারপর সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর।
২০১১ সালে প্রথম তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন তিনি সাগরদিঘি বিধানসভা থেকে। মুর্শিদাবাদ জেলাতে সেই সময় একমাত্র তৃণমূলের প্রতীকে জয়ী প্রার্থী ছিলেন সুব্রতবাবু। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভাতে মন্ত্রিত্ব পেয়েছিলেন তিনি। তারপর থেকে বিভিন্ন সময়ে রাজ্যের মন্ত্রীর দায়িত্ব সহ জেলার গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। ২০১১ সালে রাজ্যের পূর্ত দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন সুব্রতবাবু। তারপর রাজ্যের মৎস্য দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন তিনি। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে সুব্রতবাবুর পিতৃবিয়োগ হয়। সেই সময় সাগরদিঘির মানুষ তাঁকে পুনরায় নির্বাচিত করেছিলেন। তারপর জেলার সভাপতি হিসেবে কাজ করেছিলেন তিনি। ২০২১ সালেও আবার জয়ী হয়ে রাজ্যের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। সাগরদিঘির মানুষের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক ছিল। তিনি জন্মগত মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা ছিলেন।
রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ”রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে বহরমপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির তিন বারের বিধায়ক সুব্রতবাবু পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে।সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…