১ জানুয়ারি অতিরিক্ত মেট্রো কলকাতায় !

খবর লাইভ : বছর শুরুর প্রথম দিনে এবার মেট্রো যাত্রীদের জন্য সুখবর ! রবিবার ২০২৩ এর প্রথম দিনে বর্ষবরণের আনন্দে মাতবেন সবাই । আর যেহেতু ছুটির দিন তাই মেট্রোতে রেকর্ড ভিড় হবে বলে আশঙ্কা করছেন অনেকেই। আর এই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার অতিরিক্ত ট্রেন চালাবার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ১ জানুয়ারি রবিবার হওয়া সত্ত্বেও দক্ষিণেশ্বর- নিউ গড়িয়া রুটে মেট্রো পরিষেবা শুরু হবে ভোর ৬টা ৫০ মিনিটে। তবে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

কলকাতা মেট্রো সূত্রে খবর যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বছরের প্রথম দিন ১৩০টির বদলে ১৮৮টি মেট্রো চলাচল করবে। ইস্ট-ওয়েস্ট রুট অর্থাৎ শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকে। কিন্তু এই সপ্তাহে ব্যতিক্রম। ১ জানুয়ারি যাত্রী সমাগমের কথা মাথায় রেখে এই রুটে মেট্রো চলবে। দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও ইস্ট-ওয়েস্ট রুটেও চলবে অতিরিক্ত মেট্রো। সাধারণত রবিবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৯টায়। সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে দু’প্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়ে সকাল ন’টায়। কিন্তু ১ জানুয়ারি সকাল থেকেই রাস্তায় ভিড় থাকবে। ওই দিন আবার দক্ষিণেশ্বর, কাশীপুর এবং বেলুড় মঠে কল্পতরু উৎসব পালিত হয়। সে কথা মাথায় রেখেই ১ জানুয়ারি অর্থাৎ রবিবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবা দিনের প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬টা ৫০ মিনিটে। কিন্তু সকাল ৯টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে বলে জানান হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago