নেইমার রাখলে আমাকে ছাড়তে হবে, পিএসজিকে হুমকি এমবাপের

খবর লাইভ : বিশ্বকাপ শেষ এবার নিজের ক্লাবে নিজের আখের গুছিয়ে নিতে মাঠে নামছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের পর দলবদলের গুঞ্জনে বলা হচ্ছিল, কিলিয়ান এমবাপে সম্ভবত রিয়েল মাদ্রিদে যোগ দিতে চলেছেন। তবে রিয়েল মাদ্রিদ এখনও ফরাসি তারকার ওপর পুরনো রাগ ভুলতে পারেননি। গত বছরই রিয়ালের অফার প্রত্যাখ্যান করে এমবাপে পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এবার এমবাপের দলবদলের গুঞ্জনে রিয়েল মাদ্রিদ ভেসে আসতেই মাদ্রিদের ক্লাবটি নাকি সাফ জানিয়ে দিয়েছে, এমবাপেকে দরকার নেই তাঁদের। এমনই জানিয়েছে স্প্যানিশ মিডিয়া মার্কা।

রিয়েলে যাওয়া হচ্ছে না, এমনটা কার্যত নিশ্চিত হয়ে যাওয়া পরেই এমবাপে এবার পিএসজিকে তিনটে শর্ত চাপিয়েছে। তিনি নাকি প্যারিসের ক্লাবটিকে জানিয়ে দিয়েছেন, তিনটে শর্ত না মানলে তিনি ক্লাব ছাড়বেন। অন্য স্প্যানিশ মিডিয়া ওকে ডায়ারিও-য় বলা হয়েছে, এমবাপের পিএসজিকে দেওয়া প্রথম শর্তই হল নেইমারকে রিলিজ করতে হবে। এমনিতে এমবাপের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে ২০২৪/২৫ সিজন পর্যন্ত। তবে তার আগেই চুক্তির শর্ত মেনে চাইলে ক্লাব ছাড়তে পারেন তিনি ইচ্ছা অনুযায়ী। বিশ্বকাপের সময় মেসির সঙ্গে ফরাসি তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে বলা হচ্ছে, মেসির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এখনও অটুট রয়েছে। তবে নেইমারের সঙ্গে তাঁর সমস্যা রয়েছে।
গত অগাস্টে নেইমারের সঙ্গে পেনাল্টি মারা নিয়ে তুঙ্গে উঠেছিল বিতর্ক। লিগা ওয়ানে মন্তেপিলারের বিরুদ্ধে দলের পেনাল্টি টেকার কে হবে, তা নিয়ে তোলপাড় ফেলা বিতর্ক হয়েছিল। সেই ঘটনার রেশ এখনও পিএসজিতে জারি রয়েছে। বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর এবার নেইমারকে ক্লাব থেকে কার্যত তাড়াতে উদ্যোগী হয়েছেন তিনি।
দ্বিতীয়ত, বর্তমান পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালতিয়েরকে সরিয়ে জিনেদিন জিদানকে নিয়ে আসার কথাও বলেছেন তিনি। জিদানের এমনিতে ফ্রান্স অথবা ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার জোরালো সম্ভবনা রয়েছে। তবে এমবাপের শর্ত মানলে পিএসজিতে কোচ হওয়ারও সম্ভবনা থাকবে জিনেদিন জিদানের।
তৃতীয়ত, নেইমারকে ছেড়ে দিয়ে পিএসজির সামনে দুজনকে নিয়ে আসার শর্ত দিয়েছেন এমবাপে। লেওয়ানডস্কি অথবা হ্যারি কেন-কে সতীর্থ হিসাবে পেতে আগ্রহী এমবাপে।
গতবছর পিএসজিতে নতুন করে সই করার সময়ে এমবাপেকে ক্লাবের তরফে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। তবে তারকার অনুযোগ তাঁকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি ফ্রান্সের ক্লাবটি। এবার এমবাপের চাপের কাছে নতি স্বীকার করবে পিএসজি, সেটাই দেখার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago