খবর লাইভ : সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আরও ৮৮ জন চাকরি হারানো প্রাথমিক শিক্ষক কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিলেন । এর আগে ৫৪ জন হলফনামা জমা দিয়েছিলেন । তাঁদের মধ্যে ৫৩ জনের চাকরি বাতিল করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আগামী সপ্তাহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের আবেদন শুনবেন।
প্রাথমিকে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগে ওঠার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। এই ২৬৮ জনের আবেদন হাই কোর্টকে শুনতে বলেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ ছিল, হাই কোর্টে চাকরির বৈধতার প্রমাণ দিতে হবে এই ২৬৮ জনকে। সব দেখে শুনে হাইকোর্ট সম্মতি দিলে তবেই বহাল থাকবে চাকরি।
বেআইনি ভাবে চাকরি পেয়েছেন অভিযোগ রয়েছে, এমন অনেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হলফনামা জমা দেননি। চাকরি বাতিল হওয়া ২৬৮ জনের মধ্যে ১২৬ জন শিক্ষক হাই কোর্টের দ্বারস্থ হননি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…