পারদ নেমেছে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে, নায়াগ্রার জল জমে বরফ !

খবর লাইভ : বড়দিনে আছড়ে পড়েছিল ‘বম্ব সাইক্লোন’। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০ জন। চার দিন কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। পারদ নেমে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস। বছর শেষে রীতিমতো লন্ডভন্ড অবস্থা বহু এলাকার। এর মাঝেই অবাক করা দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে নেমে যাওয়ায় নায়াগ্রা নদীর জল জমতে শুরু করেছে। জলের উপর বরফের আস্তরণ পড়েছে। আর সেই বরফ নিয়েই নীচে আছড়ে পড়ছে নায়াগ্রা জলপ্রপাত।
নায়গ্রা ফলস নিউ ইয়র্ক স্টেট পার্কের ওয়েবসাইট অনুযায়ী, এই জলপ্রপাতে স্বাভাবিক অবস্থায় ৩২ ফুট প্রতি সেকেন্ড বেগে প্রতি সেকেন্ডে ৩,১৬০ টন জল প্রবাহিত হয়। নদীতে বরফ জমে যাওয়ায় সেই গতি কিছুটা রুদ্ধ হচ্ছে

তুষারঝড়ের জেরেই জমে গিয়েছে নায়াগ্রা জলপ্রপাত। সাদা বরফে মোড়া জলপ্রপাতের ছবি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নায়াগ্রা পার্ক কর্তৃপক্ষের দাবি, জলরাশি বিপুল হওয়ায় কখনই তা পুরোপুরি জমে যাওয়া সম্ভব নয়। তবে জলপ্রপাতের উপরের অংশের জলরাশি জমে গিয়েছে। শুধু তাই নয়, গত কয়েকদিনে এই জলপ্রপাতের জল যে গতিতে নীচে আছড়ে পড়ে, যা বেশ কিছুটা কমেছে। উপরিভাগ বরফে পরিণত হলেও জলপ্রপাতের স্রোত এখনও বয়ে চলেছে। নায়াগ্রা জলপ্রপাতের এমন নৈসর্গিক রূপ দেখার জন্য ভিড় জমাচ্ছেন পর্যটকরাও।
১৯৬৪ সালের আগে বরফের কারণে নায়াগ্রার জলের গতি বাধাপ্রাপ্ত হত। কারণ নদীর উৎসই ঠান্ডায় জমে যেত। নদীর জলের গতি সচল রাখতে স্টিল আইস-বুম লাগানো হয়। যা বরফের চাঁই জলের উপর জমতে দেয় না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago