খবর লাইভ : ভারতীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি সিরাপ খেয়ে অন্তত ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে, উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তাদের দাবি, ২১ জন শিশুর মধ্যে ১৮ জন শিশু যাদের তীব্র শ্বাসতন্ত্রের সমস্যা ছিল তারা ডক-১ ম্যাক্স সিরাপটি গ্রহণ করেছিল। সেবনের পর এই ১৮জন শিশু মারা যায় বলে জানা গেছে। সর্দি এবং ফ্লুর উপসর্গ নিরাময়ে কোম্পানির ওয়েবসাইটে এটি বাজারজাত করা হয়।
সিরাপটির একটি ব্যাচে ইথিলিন গ্লাইকোল নামক উপাদান রয়েছে যা বিষাক্ত বলে মন্ত্রণালয় জানায়। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানিয়েছে, সিরাপটি উজবেকিস্তানে কুরাম্যাক্স মেডিকেল এলএলসি দ্বারা আমদানি করা হয়েছিল।
ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই বাড়িতে ফার্মাসিস্টের পরামর্শে পিতা-মাতা শিশেুগুলোকে এই সিরাপ দেয় বলে জানা যায়। শিশুদের জন্য নির্ধারিত ডোজের চেয়ে বেশি পরিমাণে প্রয়োগ করা হয়েছিল।
গত অক্টোবরেও আফ্রিকার দেশ গাম্বিয়ায় কিডনি বিকল হয়ে ৭০ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হয় ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপের কারণেই এই সমস্যা হয়েছিল। এদিকে সম্প্রতি ভারতের ১৬টি কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল। সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগে ডব্লিউএইচও সতর্কতা জারি করেছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…