অরিজিৎ সিংয়ের কনসার্ট বাতিল, ফিরহাদের দাবি; হিডকোর কাছে কোনও আবেদনই জমা পড়েনি

খবর লাইভ : ১৪ ফেব্রুয়ারি ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্ট ছিল । কিন্তু, সেই শো বাতিল হয়েছে । এই নিয়ে বিতর্কও তুঙ্গে রয়েছে । রাজনৈতিক জোলঘোলাও শুরু হয়েছে । কী কারণে বাতিল হয়েছে শো,এদিন তারই কারণ ব্যাখ্যা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তাঁর অভিযোগ, কনসার্টের জন্য হিডকোর কাছে কোনও আবেদনই জমা পড়েনি । তবে, ইকো পার্কের বদলে অন্য কোনও জায়গায় কনসার্ট হতে পারে বলে জানান তিনি।

ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠকে বলেন, “এই সময় জি-২০ সম্মেলন রয়েছে । তাছাড়া, প্রতিদিনই ভিড় হচ্ছে ইকো পার্কে । হাজার হাজার মানুষ আসছে । তাই ওই সময় কোনও বড় মাপের অনুষ্ঠান আয়োজন করা ঠিক নয় ।  ওখানে বড় অনুষ্ঠান করলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলে মনে করছে পুলিশ । তাছাড়া, অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতিও নেওয়া হয়নি । হিডকোর কাছেও কোনও আবেদন আসেনি উদ্যোক্তাদের তরফে ।” ইকো পার্কের বদলে অন্য কোনও জায়গায় কনসার্ট হতে পারে বলে জানান তিনি। কেন অনুমতি না নিয়ে টিকিট বিলি হয়েছে? এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিকে, অরিজিতের কনসার্ট বাতিল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে । এই বিষয়কে হাতিয়ার করে ফের শাসকদলকে আক্রমণ করছে গেরুয়া শিবির ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago