খবর লাইভ : চিনে করোনার দাপাদাপি বাড়তেই ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। যদিও প্রথমটাই দাম চূড়ান্ত করা হয়নি। তবে এবার ন্যাজাল ভ্যাকসিনের দাম চূড়ান্ত করে ফেলল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ন্যাজাল ভ্যাকসিনের প্রতি ডোজের দাম রাখা হচ্ছে ৮০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ জিএসটি। সবমিলিয়ে ভ্যাকসিনের দাম দাঁড়াবে ৮৪০ টাকা।
আপাতত বেসরকারি হাসপাতালেই মিলবে ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক। ফলে ৮৪০ টাকার সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির পরিষেবা মূল্য যোগ হবে। সব খরচ ধরে তাই ন্যাজাল ভ্যাকসিনের প্রতিটি ডোজ নেওয়ার খরচ দাঁড়াতে পারে এক হাজার টাকার কাছাকাছি।
সম্প্রতি দেশের প্রথম ন্যাজাল ভ্যাকসিন, অর্থাৎ নাকের মধ্যে ফোঁটার আকারে দেওয়া টিকাকে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। টিকা উৎপাদনকারী সংস্থা ভারত বায়োটেকের ইন্ট্রানেসাল কোভিড টিকা-ইনকোভ্যা-কে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতে। বুস্টার ডোজ হিসেবে এই ন্যাজাল ভ্যাকসিন নেওয়া যাবে। আপাতত বেসরকারি হাসপাতালগুলিতে মিলছে এই ন্যাজাল ভ্যাকসিন। আগের দুই টিকা নেওয়া থাকলেই নেওয়া যাবে এই বুস্টার ডোজ।
১৮ বছরের ঊর্ধ্বে বয়স যাঁরা, আগে দুই টিকা নিয়েছেন, তাঁরা বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন এই ন্যাজাল ভ্যাকসিন। শুক্রবার সন্ধে থেকে সরকারের কোউইন অ্যাপেও তার জন্য নাম নথিভুক্ত করা যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…