এসএসসি চাকরি বাতিলের মুখে এবার ৩ হাজার ৯২৫ জন শিক্ষক

খবর লাইভ : বছর শেষে ফের চাকরি বাতিলের মুখে পড়তে চলেছেন প্রায় ৩ হাজার ৯২৫ জন শিক্ষক। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে বাংলা জুড়ে একাধিক অভিযোগ উঠেছে। আদালতে নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করল সিবিআই এর বাগ কমিটি । আর সেখানেই নাম উঠে এসেছে ৩ হাজার ৯২৫ জন শিক্ষকের যাঁরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এবার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে আদালত বলে সূত্র মারফত জানা যায়।

আরও পড়ুনঃ কে হবেন নেইমারদের নতুন কোচ! জল্পনা তুঙ্গে

রাজ্যজুড়ে বিরোধীরা সরব শিক্ষক নিয়োগ দুর্নীতি বিতর্কে। এর আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিকবার চাকরি বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন। বছর শেষেও সেই একই ছবি ধরা পড়ল। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার সেই সিবিআই এর বাগ কমিটির তরফ থেকে আদালতে পেশ করা হল তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে দাবি করা হয়েছে ৩ হাজার ৯২৫ জনের নিয়োগ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এর মধ্যে নবম, দশম ,একাদশ দ্বাদশ প্রতিটি শ্রেণীর শিক্ষকই রয়েছেন । তবে এই তালিকার মধ্যে ৬৫১ জনেরও বেশি শিক্ষক রয়েছেন যাঁদের ইন্টারভিউ বা মেরিট লিস্ট কোনটাতেই নাম নেই। অথচ দিনের পর দিন তারা সরকারি চাকরি করছেন বলে অভিযোগ। জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই মামলায় কড়া পদক্ষেপ করতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে মনে করা হচ্ছে। কিন্তু যাঁদের বিরুদ্ধে এই রিপোর্ট জমা পড়েছে তাঁরা আদৌ আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ পাবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago